কিছু অপরাধের সুর ছাকনি বেয়ে
জল গড়িয়ে পরে
যখন শান্ত ঢাকা দিচ্ছে ঘুম নাকডেকে
অপ্রাপ্তির চেনা পরিচিত অলিগলি রাজপথে গিয়ে মেশে
গীটার স্ট্রিঙে দুঃখের পাঁয়তারা
আশার উনুন এই জ্বলে এই নেভে
যোগ বিয়োগেই প্রতিক্ষণ
আসলে বেঁচে থাকাই ভাল থাকা
আর কিছুই হবার নয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন