সরু রাস্তায় শেষ রাতে জ্বলছে নিয়ন,
হেডলাইট ঘুমন্ত,
নাবিক যখন একলা,
জাহাজের পাশে সমুদ্র।
চিন্তারা সব পাখির ডানায় ভর করে
এসময়টাতেই আসে,
আবিস্কারের দুর্নিবার ইচ্ছে
বারবার কড়া নাড়ে।
কলমের কালিতে ভিজবার আগেই
লিখে ফেল।
খুব জলদি,
আর হবে না দেখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন