রাতগুলো এভাবেই জাগতে থাকে
কলমের নিপে
কালি পরে চোখের নিচটায়
খুব কষ্টে মশারি, কাঁথা ঘুমায় একা
জড়িয়ে ধরার কেউ ছিলনা।
শব্দে শব্দে বেরিয়ে আসে
প্রেম, রোমাঞ্চ, ভালোলাগা, ব্যর্থতা
এমন অনেক কিছুই।
প্রশ্নেরা একেকটা গোমূর্খ
যদি উত্তরই না জানলি
তবে মাথায় ঘুরপাক খেয়ে লাভ আছে কোন?
বৃথা রাতজাগা।
কেউ কি ভেবেছে
এক রাতে কত চিন্তার জালে
কত শতাব্দীর ঘুম আটকে গেছে?
ধুরছাই,
এসব শুধুই আদিখ্যেতা
ঐ ওরা যে ছুটছে ভাবনাহীন,
ভালোই তো আছে।
শুধু শুধু রাজ্যের ভাবনা
রাতের ঘুম হারাম।
কালি পরে চোখের নিচটায়
খুব কষ্টে মশারি, কাঁথা ঘুমায় একা
জড়িয়ে ধরার কেউ ছিলনা।
শব্দে শব্দে বেরিয়ে আসে
প্রেম, রোমাঞ্চ, ভালোলাগা, ব্যর্থতা
এমন অনেক কিছুই।
প্রশ্নেরা একেকটা গোমূর্খ
যদি উত্তরই না জানলি
তবে মাথায় ঘুরপাক খেয়ে লাভ আছে কোন?
বৃথা রাতজাগা।
কেউ কি ভেবেছে
এক রাতে কত চিন্তার জালে
কত শতাব্দীর ঘুম আটকে গেছে?
ধুরছাই,
এসব শুধুই আদিখ্যেতা
ঐ ওরা যে ছুটছে ভাবনাহীন,
ভালোই তো আছে।
শুধু শুধু রাজ্যের ভাবনা
রাতের ঘুম হারাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন