বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪

ছুটি দেয়নি আজও জীবন




শহর জল মাখা
মাথা আনতে ভুলে গেছে ছাতা
নেই যানজট, সব ফাঁকা
তবু পরীক্ষার ভূত মনে আঁকা
ছুটি দেয়নি আজও জীবন
হাঁটছে পা কাদামাখা

কবি আজও কবিতার শেষে রোমাঞ্চ আঁকে
বাসগুলো তবু ঘুম ভেঙে পথে নামে
তবু ঐ ভয়ঙ্কর পরীক্ষার হল
প্রশ্নের সাথে উত্তরের হয়নি দেখা

তবু পত্রিকা পাতায় দুর্ঘটনা ঘটছেই
রাজনীতি আর থামছে না
তুমি আজও গো ধরে বসে আছ
আমায় আর মানছ না


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন