মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

আজো মোছেনি তোমার রঙ

 আজো মোছেনি তোমার রঙ

আমার বইয়ের মলাটে
খাতার পাতাতে
ছুঁয়ে গেছ তুমি রঙ
ছুঁয়ে গেছ তুমি রঙ।

আমার বসন্ত এখন লুটোপুটি খায়
তোমার নীল জামায়
গোলাপি খাতায়।

বারান্দার গ্রিল থেকে সমুদ্র ছুঁয়ে
আমি ফিরেছি উদোম গায়
ফিরেছি উদোম গায়।

ঘাম জল সব গামছায় ভেজা
মোছেনি তোমার রঙ
আজো মোছেনি তোমার রঙ।

-অনিন্দ্য তনয় মজুমদার
১২/০৪/১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন