তোমার অন্তর্ধানের গল্প শুনেছি,
হারিয়ে গেছো নাকি অংকের বইয়ে।
ক্যালকুলেটর এখন তোমার জীবন লেখে,
নিশ্চয়তা দেয় বাঁচার আশীর্বাদ।
কখনো কি ভেবেছ তুমি ?
কিসে তোমার ভালোবাসা
ভাবনি, গুটিয়ে গেছ সমাজ অধ্যায়ে।
ভালোলাগা সব উড়ে গেছে।
উঁচু দালান তোমায় টানে,
সময়কে দেখিয়েছ বুড়ো আঙুল,
হয়তো সময় তোমায় আরেক অংক শেখাবে,
গল্প হবে অন্য।
ফিরতে চাইবে আবার,
পারবেনা।
হারিয়ে গেছো নাকি অংকের বইয়ে।
ক্যালকুলেটর এখন তোমার জীবন লেখে,
নিশ্চয়তা দেয় বাঁচার আশীর্বাদ।
কখনো কি ভেবেছ তুমি ?
কিসে তোমার ভালোবাসা
ভাবনি, গুটিয়ে গেছ সমাজ অধ্যায়ে।
ভালোলাগা সব উড়ে গেছে।
উঁচু দালান তোমায় টানে,
সময়কে দেখিয়েছ বুড়ো আঙুল,
হয়তো সময় তোমায় আরেক অংক শেখাবে,
গল্প হবে অন্য।
ফিরতে চাইবে আবার,
পারবেনা।
ট্রেন তখন তোমায় ছেড়ে লক্ষ মাইল দূরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন