মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

১৯০.৬



সব আয়নায় সব ছবি দেখা যায় না
মৃত গাছ হেসে ওঠে
মেক-আপের সময়ে সব সম্ভব  
দৃশ্যগুলোকে পেছন থেকে টানলে
নদী শুকিয়ে যায়
জল যতসব ভুল ঠিকানায় জমা দিয়ে এসে
তুমি বেঁচে থাকার মানে খুজে ফিরো
সেসব ডিকশনারিতে ভুল মানে দেয়া থাকে
যেগুলো তোমার সালোকসংশ্লেষণ
রাত পোহালেই খবর আসে
এক ভোরের শীতে
১৯০.৬ কিলোমিটার দূরে তুমি ঘুম ভেঙে উঠে দেখো 
তুমি যা ভাবছো তা তুমি নও
সবার সামনে যাকে ভালোবাসতে পারোনি
তাকে বুকের ভেতরেই জড়িয়ে রেখো

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

তারপর থেকে কোন বাক্য আসে না



একদিন........................
এবং তারপর থেকে কোন বাক্য আসে না
যেখানে গিয়ে থামার কথা ছিল
তার বহু আগে শীতের সন্ধ্যে হিম হয়ে আসে  
ছাতায়,মাথায়,কাথায়
শুধু ডিজিটের ছড়াছড়ি

ঠিক তখনথবা তার একটু পর,
প্রেম-এসব ছাইপাশ গেলা বন্ধ
ভালবাসা-যা নেই তা নিয়ে আর কেন বাক্য ব্যয়
হিসেব-আজকাল সুখের সহবাস

দেয়ালে দেয়ালে কিছু শব্দ ঝুলছে
টপৌরে, ভবিষ্যৎ, টাকা, ডিগ্রি, চাকরী, দায়িত্ব।।

দুপুরের রেডিও তে অনুপম- 'আমাকে আমার মথাকতে দাও'
  


২০.১২.১৫ 


রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

০৭/১১/১৫

নীল সমুদ্রের মত ভেসে যাওয়া আকাশে
যে তারাদের আলো
তা এ শরীরে ফিকে হয়ে আসে
ভুল চোখে আড়ি পাতে গত শতকের চাঁদ

সে সময় ফেলে চলে গেলে
অতীত কাগজে ধুলো ফেলে
সেই রাত,নদী,জল,ফুল ফিরে পাওয়া যায় না
মাথার চারপাশে দ্রুত ছুটে যায়
এ দুহাত ছুঁতে পারে না

সাপের মত শরীর ঠাণ্ডায় এলোমেলো
ঝাপসা চোখে যা ভেসে ওঠে
তাতে তুমি খুনী
তলোয়ারে আমায় কাটো
ফুঁপিয়ে কাঁদো
কিন্তু একা ফেলে চলে যাও

যে হাতে সব রেখা তোমার
সে হাত মনে রাখোনি
একদিন ভাঙবে কান্নায়
খুব চাইবে সে হাত

ভীতুদের কোন দেশ নেই
হাতে রক্ত
অন্তরে খুন
বারবার মৃত বুকে জন্মাও

সাহসীরা তলোয়ারে কাটে না
আরো আলো ছড়ায়
যে ফিরে আসে না
সে আমার ছিল  না
তোমার ছিল না