সব আয়নায় সব ছবি দেখা যায়
না
মৃত গাছ হেসে ওঠে
মেক-আপের সময়ে সব সম্ভব
দৃশ্যগুলোকে পেছন থেকে টানলে
নদী শুকিয়ে যায়
জল যতসব ভুল ঠিকানায় জমা
দিয়ে এসে
তুমি বেঁচে থাকার মানে খুজে
ফিরো
সেসব ডিকশনারিতে ভুল মানে
দেয়া থাকে
যেগুলো তোমার সালোকসংশ্লেষণ
রাত পোহালেই খবর আসে
এক ভোরের শীতে
১৯০.৬ কিলোমিটার দূরে তুমি ঘুম ভেঙে উঠে দেখো
তুমি যা ভাবছো তা তুমি নও
সবার সামনে যাকে ভালোবাসতে
পারোনি
তাকে বুকের ভেতরেই জড়িয়ে রেখো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন